Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
করিমগঞ্জের কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন – Pratidin Sangbad

করিমগঞ্জের কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন

করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ এর স্বাক্ষরিত আহবায়ক কমিটিতে ঐতিহ্যবাহী হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের তিনবারের নির্বাচিত সভাপতি ও সেনা সদস্য আলী আসকর খোকনকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ আল-আমিন লিটন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহবুবুল আলম, মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া, মোঃ আতাউর রহমান ও রবিন মাহমুদ।

বৃহস্পতিবার ৭ অক্টোবর করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক ৮ অক্টোবর ইউনিয়ন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ।

নবগঠিত ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে ১৫ দিনের মধ্যে ওয়ার্ড আওয়ামীলীগ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ১১ ইউনিয়ন, পৌরসভা ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগেরআহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ।