insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
ময়মনসিংহের নান্দাইলে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪২৫ পিস ইয়াবাসহ মো. নূরুল হক ভূইয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নান্দাইল উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. নূরুল হক ভূইয়া নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের মৃত মমতাজ উদ্দিন ভূইয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বৃহস্পতিবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে নান্দাইল উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল’সহ মাদক ব্যবসায়ী মো. নূরুল হক ভূইয়াকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।