প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৫:১১ পূর্বাহ্ণ
চৌহালীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ ফরহাদ হোসেন চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশক্রমে চৌহালী থানার ওসি রফিকুল ইসলামের প্রত্যক্ষ তত্বাবধানে চৌহালী থানা পুলিশের এসআই রতন কুমার সরকার, এসআই পার্থ বিশ্বাস, এএসআই মতিউর রহমান ও এএসআই মিজানুর এর নেতৃত্বে রাত্রি আনুমানিক পনে বারোটার দিকে পূর্ব খাষকাউলিয়া এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী মোঃ সিরাজ (৪৫), পিতা মৃত সিদ্দিক হোসেন, মোঃ সোনা মিয়া (৩৪), পিতা মোঃ মতিন, উভয় সাং-সুবর্ণতলী (উত্তরপাড়া), থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল দ্বয়কে পূর্ব খাষকাউলিয়া গ্রাম হতে মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশের চৌকস টিম।
গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য মামলায় বিজ্ঞ আদালত সিরাজগঞ্জে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেন চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.