Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ – Pratidin Sangbad

কিশোরগঞ্জের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

কিশোরগঞ্জের হোসেনপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছে। সোমবার দুপুরে হোসেনপুর সদর বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য ঘোষিত কমিটির নেতাদের সোমবার বেলা ১২ টার দিকে বরণ করে নেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
পদবঞ্চিত গ্রুপের নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন মঈন জানান, অছাত্র, বিবাহিত ও ছাত্রদল থেকে আগতদের নিয়ে কমিটি গঠন করায় এ কমিটিকে তারা আগেই অবাঞ্ছিত ঘোষণা করেন। এ কমিটি আজ আনন্দ মিছিল করবে জেনে তারাও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতাল মোড়ে গেলে তাদের ওপর হামলা চালায় কমিটির নেতাকর্মীরা। এতে পদবঞ্চিত গ্রুপের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে মঈন দাবি করেন।
অপরদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গণে মিষ্টিমুখ করার সময় প্রতিপক্ষের ছেলেরা এসে ইট-পাটকেল ছোড়ে এবং দা, ছোরা নিয়ে হামলার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদের প্রতিহত করে। তবে এতে কেউ আহত হয়নি বলে দাবি করেন তিনি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।