প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৪, ১:২৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই জানুয়ারি মাসে ১-২টি শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে।
এদিকে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৪২ হাজার কম্বল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
প্রচন্ড ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবি, ছিন্নমূল ও অতি দরিদ্র মানুষজন। ঠান্ডার প্রকোপে কাহিল হয়ে পড়েছে শিশু ও বয়স্করা।অনেকে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহিনুর রহমান সরর্দার জানান, বর্তমানে হাসপাতালে ৩৬৫ জন রুগী ভর্তি রয়েছে। এর মধ্যে শিশু রয়েছে ৭১ জন।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, এই শীত ও কুয়াশায় শীতকালীন বিভিন্ন প্রকার শাক সবজির ক্ষতি হওয়ার মতো আশঙ্কা নেই। যদি তীব্র শৈত্য প্রবাহ কয়েকদিন স্থানীয় ফসলের ক্ষতি হতে পারে। সেই সময় কি করতে হবে এ বিষয়ে কৃষকদের আগাম পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.