প্রিন্ট এর তারিখঃ মার্চ ২, ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৫ আসনে চতুর্থবারের মতো নির্বাচিত আফজাল

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর উপজেলা) আসনে জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আফজাল হোসেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল পেয়েছেন ৫৭ হাজার ৯০১ ভোট।
রোববার (৭ জানুয়ারি) নিকলী ও বাজিতপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ভোটের ফলাফলে বিষয়টি জানা যায়। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। পরে ভোট গণনার কাজ সম্পন্ন হওয়ার পর ভোটের এ ফলাফল পাওয়া যায়।
এ আসনে পুরুষ নারী ও হিজড়া মিলিয়ে মোট ভোটার তিন লাখ ৩০ হাজার ৭৬৪ জন। মোট ১১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.