
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী) সকালে জেলা শহরের আলোরমেলাস্থ কিশোরগঞ্জ জেলা সরকারী গ্রন্থাগার অডিটোরিয়ামে “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা কালেক্টরেট লাইব্রেরির লাইব্রেরিয়ান মো: সারওয়ার আহম্মদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
এতে সভাপতিত্ব করেন জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক (জেলা লাইব্রেরিয়ান) আজিজুল হক সুমন।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ কে এম নাদির উজ্জামান, কিশোরগঞ্জ বেসরকারি গণ গ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো:আমিনুল হক সাদী, সুফিয়া মান্নান গণগ্রন্থাগারের নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহসাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, কলেজ শিক্ষার্থী মারুফ উজ্জামান,সৌরভ চক্রবর্তী, সারা জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মিজাবে রহমত উপস্থিত থেকে বইপাঠ, রচনা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা কর্মচারী, বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, পাকুন্দিয়া উপজেলার সভাপতি আশরাফ আফসারী, অস্ট্রগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সাগরসহ সমিতির দায়িত্বশীলগণ, জেলার বেসরকারি গ্রন্থাগার সমূহের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।