Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জে সুজনের আয়োজনে গণভোট বিষয়ে পথ নাটক  – Pratidin Sangbad

কিশোরগঞ্জে সুজনের আয়োজনে গণভোট বিষয়ে পথ নাটক 

কিশোরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কার ও পরিবর্তনে গণভোট ২০২৬ উপলক্ষে দেশের আটটি বিভাগীয় দলের সাংস্কৃতিক অভিযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) বিকালে সরকারি গুরুদয়াল কলেজ শহীদ মিনার চত্বরে সুজন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ নাট্য প্রদর্শনী ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। এই পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সুজন- সুশাসনের জন্য নাগরিক, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

পথ নাটক প্রদর্শিত পদযাত্রায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান, অধ্যাপক শাজাহান সাজু, সাংবাদিক শফিক করীর,শরিফা আক্তার মশগুল, সুজনবন্ধু সমন্বয় রাকিব হাসান প্রমুখ।

বক্তারা প্রত্যেকে সুশাসন ও গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। পথ নাটকে উঠে এসেছে গণভোট কেন প্রয়োজন এবং এটি দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দর্শকরা নাটকের মাধ্যমে গণভোটের ধারণা সহজভাবে বোঝার সুযোগ পান। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়, যা ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উপস্থিত দর্শকবৃন্দ এই ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণভোটের প্রয়োজনীয়তা সহজ ও সুন্দরভাবে জনগনের কাছে পৌঁছানো যায়। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের কার্যক্রম দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে।

তারা আরো বলেন, আগামীদিনে এই ধরনের সাংস্কৃতিক মাধ্যম থেকে গণভোট বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং সফলভাবে ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রসর হওয়া সম্ভব হবে।