Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ ইউনিট পুনর্গঠিত সভাপতি সাদেক, সম্পাদক তম্ময় আলমগীর – Pratidin Sangbad

জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ ইউনিট পুনর্গঠিত সভাপতি সাদেক, সম্পাদক তম্ময় আলমগীর

কিশোরগঞ্জ প্রতিনিধি: ১৪ফেব্রুয়ারি করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ উপজেলা ইউনিট পুনর্গঠিত হয়েছে।
সাবেক সভাপতি হাবিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এক আলোচনা সভায় এ কমিটি পুনর্গঠিত হয়। গঠিত কমিটি ঘোষণা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সভাপতি শেখ আবুল মুনসুর লুনু।
এ কমিটিতে সভাপতি মনোনীত হন দৈনিক সংগ্রামের করিমগঞ্জ প্রতিনিধি সাদেক আহম্মদ স্বপন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক এদিনের জেলা প্রতিনিধি কবি তন্ময় আলমগীর ।
এছাড়া সহসভাপতি হিসেবে মুক্তখবরের আজিজুল হক তালুকদার, প্রতিদিনের প্রতিনিধি ইমন খান,দৈনিক জাগরণ পত্রিকার প্রতিনিধি রইছ উদ্দিন ও গার্ডিয়ান পত্রিকার প্রতিনিধি আরিফুল জব্বার আরমান কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
কমিটি গঠনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইসচেয়ারম্যান রেজাউল হাবিব রেজা, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিক কবীর ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান,জেলা কমিটির সিনিয়র সহসভাপতি লেখক আমিনুল হক সাদী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, মফস্বল সাংবাদিক সংস্থার সদস্য ফেরদৌস আহমেদ, উপজেলা ইউনিটের সভাপতি হাবিবুর রহমান বিপ্লব সাধারণ সম্পাদক সারোয়ার জাহান। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদসহ সকল প্রয়াত সাংবাদিকদের স্মরণে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। করিমগঞ্জ উপজেলা ইউনিটের উপদেষ্টা আলী আকবর খান বাচ্চু সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাবেক সভাপতি হাবিবুর রহমান বিপ্লব ও সারোয়ার জাহান উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠান বিদায়ী দায়িত্বশীল ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে  সভার সমাপ্তি ঘোষণা করা হয়।