কিশোরগঞ্জ প্রতিনিধি : ১৪৪৭ হিজরীর পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে স্বাগত মিছিল হয়েছে।
রমজানের পবিত্রতা রক্ষা করুন স্লোগানে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে স্বাগত মিছিল্টি শুরু হয়। পরে মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মুসলিমদের সিয়াম সাধনায় বিঘ্ন সৃষ্টি না হয়। রমজান মাসে দিনের বেলা সকল প্রকার খাবারের হোটেল বন্ধ রাখতে হবে। এমনকি প্রকাশ্যে ধূমপান ও খাদ্যগ্রহণ থেকে বিরত রাখার জন্য যথাযত ব্যবস্থা গ্রহণ, সকল প্রকার বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধের দাবি জানিয়ে রমজানের পবিত্রতা বজায় রাখতে সকলকে অনুরোধ জানিয়েছেন ।
সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক মো: আবু বকর সিদ্দিক।
এসময় ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান, হিসাব রক্ষক কাম ফিল্ড সুপার ভাইজার মো: শফিকুল আলম সারওয়ার, মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, করিমগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার হাফেজ মাও একে এম মস্তোফা কামাল, প্রকাশনা কর্মকর্তা কালাম সরকার, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাও হুমায়ুন কবীর মিল্লাতী, খন্দকার মাও সাদেকুজ্জামান, মাও মাহতাব উদ্দিন, মাও আব্বাস আলী, মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: আমিনুল হক প্রমুখ।
দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাও. হযরত আলী। এসময় ইফার শিক্ষকগণ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।