
“সাম্যের ঈদ”
নুসরাত জাহান মারিয়া
ধনীরা করতেছে ঈদের বাজার
মনের মতো করে,
গরিব দুখী অর্ধ আর অনাহারে
রয়েছে তাদের ঘরে।
বিত্তশালী যাচ্ছে নামী শপিংমহল
খুঁজছে নিত্যনতুন পণ্য,
গরিবের নুন আনতে পান্তা ফুরায়
ঘরে থাকেনা অন্ন।
ঈদের আমেজ ধনীর রম্য প্রাসাদে
গরিব দুখী অসহায়,
যাকাত ফিতরা দাও তাদের হাতে
যাতে দুমুঠো খায়।
গরিব যেন ঈদে অভুক্ত না থাকে
খেয়াল রেখো সবে,
অন্ন বস্ত্র সাহায্য করলে সাম্যের
ঈদ উদযাপন হবে।
সবার জন্য আনন্দের হোক পবিত্র
আসন্ন ঈদুল ফিতর,
ধনী গরিবের বৈষম্য যেন না থাকে
লুকিয়ে কারো ভিতর।