insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ তাঁর ব্যাক্তিগত পক্ষ থেকে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের ইফতার প্রদান করেছেন।
পুরো রমজান মাসব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার ১০টি কওমি মাদরাসায় অবস্থানরত প্রায় ৮০০ শত আবাসিক শিক্ষার্থী ও শিক্ষকদের ইফতার সামগ্রী প্রদান করেন। ওই মাদরাসাসমূহে এমদাদুল্লাহ নিজে উপস্থিত হয়ে খেজুর, ছোলা, মুড়ি ও বিভিন্ন প্রকার ফলসহ ইফতার সামগ্রী নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন।
এসময় খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ এবং দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।