
স্টাফ রিপোর্টার :
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উপদেষ্টা ও দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শামছউদ্দীন ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ মার্চ ) ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর মহিনন্দ ইউনিয়নেরর চংশোলাকিয়ায় নিজ গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জাহাঙ্গীর কিরণের পিতার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের পক্ষ থেকে সংগঠনের সভাপতি শফিক কবীর এবং সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।