প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৪:১০ পূর্বাহ্ণ
স্বাধীনতা দিবসে সেরা পাঠকদের সম্মাননা ও পুরস্কার প্রদান করছে আয়েশা আফতাব নাহার পাবলিক লাইব্রেরি

কিশোরগঞ্জে আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আলোকিত সমাজ ও পাঠাগার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সন্ধায় কিশোরগঞ্জ সদর উপজেলা রোডের চৌধুরী মহলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। প্রধান আলোচক ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট বুদ্ধিজীবী এড নাসির উদ্দীন ফারুকী। আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফিরুজ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার কামরুল হাসান বাদলের পরিচালনায় আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল গণি, বিশিষ্ট সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, বাপার সভাপতি এড হামিদা মান্নান,নারীনেত্রী আতিয়া রহমান, টি আইবির এরিয়া ম্যানেজার ফরিদুল আলম,ফরিদা মাহমুদ ঝর্ণা পাঠাগারের সাধারণ সম্পাদক সুজিদ দে, জালালাবাদ গ্যাস ফিল্ডের সাবেক ম্যানেজার সঞ্জিত কুমার নাহা, হোসেন আলি মাস্টার, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, সদর উপজেলা শাখার সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, কবি আমিনুল ইসলাম সেলিম, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক প্রমুখ।
পরে লাইব্রেরির আয়োজনে পাঠচক্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শিক্ষাবৃত্তি এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির দায়িত্বশীলগণ,শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.