সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি শ্রীবরদীর মমিরুল

স্টাফ রিপোর্টার : সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সন্তান মনিরুল হাসান সুমন।
বাংলাদেশের ৪৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত গত শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে পদ পাওয়া প্রসঙ্গে মমিরুল হাসান সুমন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথে ছিলাম, তার মূল্যায়ন হিসেবেই আমাকে সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত করেছেন। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।