
স্টাফ রিপোর্টার : সম্পদ ও সম্পত্তিতে নারীর সমঅধিকার নিশ্চিত না করে কেবল নীতিকথা কিংবা সামাজিক সচেতনতার মাধ্যমে নারীর পূর্ণ সমানাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ।
সংগঠনটির মতে, সম্পত্তি ও অর্থনৈতিক সম্পদের নিয়ন্ত্রণ ব্যক্তির সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক ক্ষমতার অন্যতম প্রধান উৎস। তাই নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামগ্রিক সমতা নিশ্চিত করতে উত্তরাধিকারসহ সব ধরনের সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা জরুরি।
বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক হুমায়ূন কবির, স্কাউটার কামরুজ্জামান, জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ লুৎফুন্নেছা চিনু, সিনিয়র শিক্ষক আনন্দ কুমার বসু, তাপস চক্রবর্তী, প্রণতি সরকার,শিক্ষার্থী রওজা ও সিয়াম, কবি সুবর্ণা দেবনাথ প্রমুখ।
এ ছাড়াও সংগঠনের সহ- সাধারণ সম্পাদক অ্যাড. প্রতিভা শীল, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম ও লিগ্যাল এইড সম্পাদক অ্যাড. হামিদা বেগম বক্তব্য রাখেন। দিবসের ধারণা পত্র উপস্থাপন ও সভা সঞ্চালন করেন আন্দোলন ও আন্তর্জাতিক সম্পাদক কামরুন্নাহার।
