বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. আতিকুল সারোয়ার।
সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন এর সঞ্চালনায় প্রবীণ আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, নিরাপদ সড়ক চাই,কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দীন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, আন্দোলন সম্পাদক কামরুননাহার,জেলা সমন্বয়কারী (পপি) মোহাম্মদ ফরিদুর আলম, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি সাদরুলউল্লা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি এডভোকেট হামিদা বেগম,টিআইবির সমন্বয়কারী মাসুদুল আলম প্রমুখ।

সভায় নারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, নিরাপত্তা এবং সমাজে নারীর সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।