মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াত ইসলামী বিক্ষোভ 

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াত ইসলামী বিক্ষোভ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংসদ সদস্যদের জমজমের পানি ও মালামাল নিয়ে বাগবিতণ্ডার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা জামায়াতের নবীন সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। তিনি বিমানবন্দরের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারী সাবেক সংসদ সদস্যকে গ্রেফতারের নিন্দা জানান। তিনি অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন। জামায়াতের জেলা আমীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের হয়রানী বন্ধ এবং অসৎ কর্মকর্তা ও কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।