
কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ) বেলা ১২টায় শহরের ডক্টরস মিলনায়তন ভবন এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ সদর-হোসেনপুর আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ পাকুন্দিয়া -কটিয়াদি আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন , জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া,চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন দিলু ।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের কিশোরগঞ্জ প্রতিনিধি মো. মোস্তফা কামাল, প্রতিদিনের বাংলাদেশ কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, আমাদের সময় জেলা প্রতিনিধি এডভোকেট মাসুদ ইকবাল প্রমূখ।
বক্তব্যে জানান, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে হয়রানি মূলক সার্বিস বন্ধ করে ইটভাটাগুলো পরিবেশ বান্ধব করতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
