কিশোরগঞ্জ প্রতিনিধি : 'দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)'র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের অতিথি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেছে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সাংগঠনিক) শাখাওয়াত হোসেন লিমন, প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান, কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান,টিটিসির অধ্যক্ষ জাবেদ রহিম এবং কটিয়াদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ তাসমিয়া তাবাসসুম পিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হারুন অর রশিদ ও সম্পাদক জিএম শফিউল আলম আরজুর সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আবেদুর রহমান।
এ সময় প্রকৌশলী মো. কামরুজ্জামান,
আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার
সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সোহাগ, অর্থ সম্পাদক শেখ আব্দুল কাদির,সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ আজাদ, ,গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক ফারুক মিয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. ইয়াছিন খান, তথ্য ও গবেষণা সম্পাদক তৌফিকুল ইসলাম রাজিব, মহিলা ও শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. আজিজুর রহমান ছাত্রবিষয়ক সম্পাদক মো. ফাইজ উদ্দীনসহ আইডিইবির নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশলীদের পেশাগত মর্যাদা,অধিকার প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নে আইডিইবিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।