
স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাঙচুর লুটপাট, ও কুপিয়ে জখম করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উত্তর মাধখলা গ্রামের মৃত উসেন আলীর ছেলে মো. ফয়েজ উদ্দিন ও মো. আব্দুল হেকিম।
গতকাল (১৯ জানুয়ারি) সকালে গোবিন্দপুর উত্তর মাধাখলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকালে দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. নাজমুল হাসান গং ও মেহেদী হাসানগংরা দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে, তার একই বংশীয় লোক। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে মিমাংসা হয়েছিল। গতকাল বাদীপক্ষের লোকজন জমিতে কাজ করতে গেলে পূর্বপরিকল্পিত যোগসাজসে বিবাদীপক্ষের লোকজন ধারালো রামদা,লাঠি, লোহার রড, ছুরা দেশীয় অস্ত্রাদি নিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে মো. চাঁন মিয়াকে কুপিয়ে মারাত্মক হাড়কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। প্রথমে চাঁন মিয়াকে কিশোরগঞ্জ ২৫০শযা জেনেরেল হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
মোছা. রিমা আক্তারকে লোহার রড দিয়ে বারি মারিলে তাহার হাতে মারাত্মক হাড় ফাটা জখম করে।
বর্তমানে তারা কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।
ভুক্তভুগী মো. নাজমুল ইসলাম বাদী হয়ে সাত জনের নামে মামলা দায়ের করেন। মামলার দুইজন আসামিকে আটক করে হোসেনপুর থানার পুলিশ। সাতজন আসামীর মধ্যে বাকী ৫ জন পলাতক রয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেদুল ইসলাম জানান, অভিযোগো দুইজন আসামীকে আটক করা হয়েছে। বাকীদের প্রেপ্তারের অভিযান চলছে।