
ভোটের হাওয়া🌾নুসরাত জাহান মারিয়া
ভোটের হাওয়া লাগলো গায়ে
হবে নির্বাচন,
ভোট চাইতে যে আসছে বাড়ি
নানান গুণী জন।
মিটিং মিছিল স্লোগানে আজ
ব্যস্ত সবাই রয়,
যোগ্য প্রার্থী জিতলে ভাই রে
হবে দেশের জয়।
ভয় কারো নেই ভোট দিতে ভাই
যাবো কেন্দ্রে তাই,
নির্বাচনে কমিশনকে
নিরপেক্ষ পাই।
চাই রে মোরা যোগ্য মন্ত্রী
দেশের জন্য আজ,
দক্ষ কেউ যে করুক দেশে
এখন থেকে রাজ।
ভোটের হাওয়ায় ভেসে যাক রে
অসৎ যতো লোক,
ভালো না হয় শাসক যদি
পাবো সবাই শোক।
লেখক – নুসরাত জাহান মারিয়া