Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করণে কিশোরগঞ্জে ইমাম সম্মেলন  – Pratidin Sangbad

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করণে কিশোরগঞ্জে ইমাম সম্মেলন 

স্টাফ রিপোর্টার  : গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে কিশোরগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জেলার প্রায় ৭ শত মসজিদের প্রশিক্ষিত ইমাম অংশ নেন। কর্মসূচি চলাকালে ইমামদের মাধ্যমে ধর্মীয় ও সামাজিকভাবে ভোটারদের সচেতন করে গণভোটে অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো:ইকবাল হোসেন ও জেলা সিনিয়র তথ্য অফিসার মো: সাইফুল ইসলাম।
বক্তারা গণভোটের প্রচারণায় ইমামদের গুরুত্ব তুলে ধরে জনসাধারণের মধ্যে প্রচারণার অনুরোধ জানান। এ সময় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি পৃথক ব্যালটে ‘জুলাই সনদ’ ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে তাদের ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করার বিষয়ে জানানো হয়। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরে দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাও হেলাল উদ্দিন।