Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ – Pratidin Sangbad

কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকালে জেলা সরকারি  গণগ্রন্থাগার মিলনায়তনে “গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভা
পুরষ্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবদুল হামিদ।  জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (জেলা লাইব্রেরিয়ান) আজিজুল হক সুমনের সভাপতিত্বে এতে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদুল ইসলাম, কিশোরগঞ্জ দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শাকিল সরকার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ.কে.এম. নাদিরুজ্জামান। কিশোরগঞ্জ সদর উপজেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: আমিনুল হক সাদীর পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় হাসান,পাঠক সাদ্দাম হোসেন, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার শিক্ষার্থী আশফাকুর রহমান সায়েম প্রমুখ।
পরে তারুণ্যের উৎসব ২০২৫ এবং মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা কর্মচারী,জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থীগণ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।