Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশেরগঞ্জে “সুজন “গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ – Pratidin Sangbad

কিশেরগঞ্জে “সুজন “গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ

স্টাফ রিপোর্টার  : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক কিশোরগঞ্জ জেলা কমিটি।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুজন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মু আ লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক মো. আবুবক্কর ছিদ্দিক।

সুজন বন্ধু জেলা সমন্বয়কারী রাকিব হাসান রাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান,সুজন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিদ্র সরকার রবি,এড. সমর সরকারসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।
ভিডিও কনফারেন্স ও ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
বক্তারা গনভোট নিয়ে তাদের মতামত দেওয়ার পাশাপাশি তাদের নিজ নিজ জায়গা থেকে গনভোটের গুরুত্ব তুলে ধরেন।