Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী – Pratidin Sangbad

কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বেসরকারি ফলাফলে ২৩ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
কেন্দ্র থেকে সংগৃহীত রেজাল্ট শীটের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। ধানের শীষ প্রতীক নিয়ে মো. মাজহারুল ইসলাম মোট ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।
এই আসনে মোট ১৮১টি কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে পাওয়া রেজাল্টশীটের ভিত্তিতে বেসরকারি এই ফলাফল জানা গেছে।