Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৬ – Pratidin Sangbad

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন উপজেলায় নারী-শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে জেলার সদর ও কটিয়াদী ও ইটনা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়ানোর সময় কৃষক ইমন মিয়া ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ইমন মিয়া (২৬) কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকার বাসিন্দা খালেক মিয়ার ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানা গেছে।

এদিকে দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ পৌর এলাকার নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে দুই কিশোর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র মো. ইরফান (১৬) কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর কিশোর মো. নৌশাদ (২০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়। নিহত ইরফান শহরের হারুয়া এলাকার বাসিন্দা ফোরকান মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ উচ্চ বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

এছাড়া দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক সড়কে একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হন। এরপর বিকেলে সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়। তবে নিহত নারী ও শিশুটির পরিচয় জানাতে পারেনি পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সন্ধ্যায় জেলার ইটনা উপজেলার মৃগার হাওরে সাবমার্সেবল সড়কে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জয়ান্ত গোপ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটি রাজিবপুর গ্রামের বাসিন্দা জহর লালের ছেলে। মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।