insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপসংলগ্ন সাগর থেকে উদ্ধার হয়েছে তিনটি অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত মরদেহ। এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
বুধবার দুপুর ও বিকেলে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া-সংলগ্ন সাগর এলাকা থেকে পৃথকভাবে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন সাগরে ভাসমান থাকায় মরদেহগুলো অর্ধগলিত অবস্থায় ছিল। এ কারণে এখনই তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে এবং মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাগরে ভেসে আসা এই তিন মরদেহের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ কী—তা জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।