
স্টাফ রিপোর্টার : সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের৭০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: মোশারফ হোসেন রনি।
রনি সোনারগাঁওয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের মো: জসীম উদ্দিনের ছেলে।
যশোদল ইউনিয়ন যুবদল নেতা আব্দুল্লাহ আল মারুফ জানান, মোশারফ হোসেন রনি একজন দক্ষ ও মেধাবী স্টুডেন্ট সে আমাদের কিশোরগঞ্জের গর্ব। সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছে শুনে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা চাই রনি আরো বড় হবে কেন্দ্রীয়ভাবে ছাত্রদের নেতৃত্ব দেবে এটাই প্রত্যাশা করি।
বাংলাদেশের ৪৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে, সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের ৭০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে ছাব্বির রহমান ও সাধারণ সম্পাদক করা হয়েছে রাকিব সিকদারকে। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন রনি।
