তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের তাড়াইলে স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা সদরের ১৫টি কাওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তাড়াইল বাজার ট্রলার ঘাট সওতুল হেরা হাফিজিয়া মাদরাসার হলরুমে স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়।

আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় দারসে কুরআন পেশ করেন কিশোরগঞ্জ বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।

কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থার উৎপত্তি, ইতিহাস, ঐতিহ্য, পাঠদান পদ্ধতি, শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য, আত্মশুদ্ধি, মানসম্মত পাঠদান নিশ্চিত, বর্তমান সময়ে মাদরাসা শিক্ষকতার চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ও কৌশল এবং পেশাগত দক্ষতা উন্নয়নে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল আরাবিয়া শিক্ষাবোর্ডের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ইতমিনান বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মুফতি মুসা খান, তাড়াইল ইমাম উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিন, নান্দাইল পাঁচবাড়ীয়া নাদিয়াতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা আমরুল্লাহ, তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার প্রাক্তন শিক্ষা সচিব শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান।

এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামের মধ্যে অভিমত পেশ করেন দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী উদ্দিন, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন আহমাদ, স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি হাফেজ ক্বারি মারুফ বিল্লাহ্, সহ সভাপতি মাওলানা আবদুল গফুর, সহ সাধারণ সম্পাদক মুফতি নুরুদ্দীন আহমাদ, হাফেজ মাওলানা হুমায়ূন আবদুর রহীম, আল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শেখ সাইফুল ইসলাম প্রমুখ।