
স্টাফ রিপোর্টার : ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানা মোড় দলীয় কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এনপিপির ভাইস চেয়ারম্যান তারেক মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা শাখা উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির সংগ্রামী মহাসচিব মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য মির্জা হামিদুল ইসলাম।
সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ এমাদুল হক রানা।
এনপিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ সামন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ।
এনপিপির মাননীয় চেয়ারম্যানের নির্দেশক্রমে ও কর্মী সভায় সকলের সম্মতি ক্রমে জেলা কমিটি ভেঙে দেওয়া হয়।
এবং তিন মাসের জন্য একটি ৫ সদস্য আহ্বান কমিটি গঠন করা হয়।
আহবায়ক মাওলানা মোঃ নজরুল ইসলাম যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবদীন মোঃ আল আমিন মোঃ রফিকুল ইসলাম ও খোকন মিয়া।
সদস্য মোঃ জুয়েল মিয়া প্রমূখ।
আহবায় কমিটি ঘোষণা করেন এনপিপির সংগ্রামী মহাসচিব মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান।
দলীয় সূত্রে জানা যায়, কর্মী সভাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মাঠপর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এনপিপির নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই কর্মী সভা কিশোরগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
