Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জ – Page 2 – Pratidin Sangbad

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত (৭৭) নামে একজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুলসী কান্তি রাউত কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। মুক্তিযুদ্ধকালীন সময়ের তিনি ডেপুটি কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।… Continue reading কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইফার র‍্যালি 

কিশোরগঞ্জ প্রতিনিধি : ১৪৪৭ হিজরীর পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে স্বাগত মিছিল হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা করুন স্লোগানে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে স্বাগত মিছিল্টি শুরু হয়। পরে মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে… Continue reading কিশোরগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইফার র‍্যালি 

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন জনাব ইলিয়াস কাঞ্চন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজুল মইন জয় ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব লিটন এরশাদ। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সর্বজনাব সাদেক হোসেন বাবুল, এডভোকেট বিল্লাল হোসেন, এস এম আজাদ হোসেন ও… Continue reading নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা, কিশোরগঞ্জে ড. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান এমপি বলেন -আমি কোনো ধনী পরিবারে জন্ম নিইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান।তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি… Continue reading কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা, কিশোরগঞ্জে ড. শফিকুর রহমান

কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বেসরকারি ফলাফলে ২৩ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। কেন্দ্র থেকে সংগৃহীত রেজাল্ট শীটের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। ধানের শীষ প্রতীক নিয়ে মো. মাজহারুল ইসলাম মোট ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি… Continue reading কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

কিশোরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে দেশীয় গ্রামীণ সংস্কৃতির ব্যতিক্রমধর্মী বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জে পাঁচধা আফজালুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উক্ত খেলার উদ্বোধন করেন মাইজখাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন ভূইয়া। প্রতিষ্ঠানটির… Continue reading কিশোরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত