আমিনুল হক সাদী,কিশোরগঞ্জঃ এবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছেন ৪৮৬ অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সম্প্রসারিত ভবনের সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গৃহহীন ও ভূমহীনদের মধ্যে এসব ঘর হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড.সৈয়দা জাকিয়া… Continue reading কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেল ৪৮৬ অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার
Category: কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পল্লীতে সন্ত্রাসী হামলার বিচার চেয়ে আহত দু ভাইয়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুরের বাসিন্দা মোঃ আব্দুল ওয়াদুদ ও মোঃ আ.আওয়ালকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কুপিয়ে জখম করার প্রতিবাদে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তারা। মঙ্গলবার সকালে জেলা শহরের থানা মার্কেটে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সন্ত্রাসী হামলায় আহত মোঃ… Continue reading কিশোরগঞ্জের পল্লীতে সন্ত্রাসী হামলার বিচার চেয়ে আহত দু ভাইয়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ঈদ উপহার পেল ৪৮৬ অসহায় গৃহহীন পরিবার
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাকা ঘর পাচ্ছেন ৪৮৬ অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের ওইসব ঘরের চাবি, জমির দলিল ও কবুলিয়ত হস্তান্তর করবেন। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম… Continue reading কিশোরগঞ্জে ঈদ উপহার পেল ৪৮৬ অসহায় গৃহহীন পরিবার
কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফয়েজ মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিচারক এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামি ফয়েজ মিয়ার বাড়ি অষ্টগ্রাম… Continue reading কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
দুই বছর পর প্রস্তুত হচ্ছে শোলাকিয়া ঈদগাহ; থাকবে কঠোর নিরাপত্তা
প্রতিদিন সংবাদ ডেস্ক: দুই বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ১৯৫তম ঈদের জামাত। এশিয়ার বৃহত্তম এ ঈদের জামাতে অংশগ্রহণ করা নিয়ে কিশোরগঞ্জবাসীর মনে বয়ে যাচ্ছে স্বর্গীয় অনুভূতির আমেজ। দিন যাচ্ছে ঘনিয়ে আসছে ঈদ-উল-ফিতর। প্রস্তুত হচ্ছে শোলাকিয়া ঈদগাহ মাঠ। ইতিমধ্যে দুই তৃতীয়াংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি। এবার চার… Continue reading দুই বছর পর প্রস্তুত হচ্ছে শোলাকিয়া ঈদগাহ; থাকবে কঠোর নিরাপত্তা
নিকলীতে গাজাঁসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
কিশোরগঞ্জের নিকলীতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ মো. কামাল (৫৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মজলিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. কামাল মজলিশপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে। র্যাব-১৪ এর সিপিসি-২,… Continue reading নিকলীতে গাজাঁসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
হাওরের কৃষকের স্বপ্ন ধুলিসাৎ হওয়ার পথে পানি এখন বিপদসীমায়
প্রতিদিন, সংবাদ ডেস্ক: পাহাড়ি ঢলে নেমে আসা পানি বাড়ছেই। থামার নাম নেই, এই বুঝি শেষ হয়ে গেল কৃষকের স্বপ্ন। দিন-রাত পরিশ্রম করে এ সোনা রঙের ধান ফলায় তারা। স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে এ শঙ্কায় দিন যাচ্ছে কৃষকের। পানি বাড়ার প্রবণতা এমন যে আরেকটু বাড়লে সোনার ফসল তলিয়ে যাবে পানির নিচে। হাওরের ৭৩টি ফসল রক্ষা বাঁধ… Continue reading হাওরের কৃষকের স্বপ্ন ধুলিসাৎ হওয়ার পথে পানি এখন বিপদসীমায়
কিশোরগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী,প্রেমিক গ্রেফতার
কিশোরগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী প্রেমিক মো. আজহারুল ইসলামকে (২২) গ্রেফতার করেছেন র্যাব-১৪ সিপিসি- কিশোরগঞ্জ। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। আটক আসামি মো. আজহারুল ইসলাম (২২) কিশোরগঞ্জ সদর উপজেলার দনাইল গ্রামের আসাদ মিয়ার ছেলে। র্যাব-১৪ সিপিসি২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তরুণী ধর্ষণ… Continue reading কিশোরগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী,প্রেমিক গ্রেফতার
সাংবাদিক নুরুল লিভার সিরোসিসে আক্রান্ত, সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন
কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের ষাইটধার মাইঝহাটি গ্রামের হযরত আলীর ছেলে ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম নুরুল দীর্ঘদিন যাবত লিভারের সমস্যায় আক্রান্ত। ক’বছর পুর্বে অপারেশন করেও সুস্হ হয়নি নুরুল। শুক্রবার (১৫ এপ্রিল) থেকে ফের তার গলা দিয়ে রক্ত যাচ্ছে।এ অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি… Continue reading সাংবাদিক নুরুল লিভার সিরোসিসে আক্রান্ত, সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন
পাকুন্দিয়া মাদ্রাসা শিক্ষক হত্যা মামলার আসামী ভাগ্নে প্রেফতার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক মামা আফজাল হোসেন ওরফে আবু রায়হান (৩২) কে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ঘাতক ভাগ্নে জাহেদুল ইসলাম মহসিন (২২) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ… Continue reading পাকুন্দিয়া মাদ্রাসা শিক্ষক হত্যা মামলার আসামী ভাগ্নে প্রেফতার