তাসলিমা আক্তার মিতু :বিএনপি জামাত এর অগ্নি সন্ত্রাস ও পুলিশ হত্যার প্রতিবাদে সন্ধ্যায় এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।সন্ধ্যা ৬:৩০ টায় বাজিতপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি একই জায়গায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বিএনপি জামাত… Continue reading জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বাজিতপুরে প্রতিবাদ মিছিল
Category: কিশোরগঞ্জ
করিমগঞ্জে আওয়ামী লীগ নেতা এরশাদ উদ্দিনের উন্নয়ন শোভাযাত্রা
প্রতিদিন সংবাদ ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো: এরশাদ উদ্দিন। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি তাকে আওয়ামী লীগের এই পদ দেওয়ায় করিমগঞ্জ তাড়াইলবাসীর ব্যানারে তার অনুসারীরা গতকাল একটি সংবর্ধনার আয়োজন করেন। পরে এটিকে উন্নয়ন শোভাযাত্রায় রূপ দেন এরশাদ উদ্দিন।… Continue reading করিমগঞ্জে আওয়ামী লীগ নেতা এরশাদ উদ্দিনের উন্নয়ন শোভাযাত্রা
কিশোরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রতিদিন সংবাদ ডেস্ক : কিশোরগঞ্জে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল মিয়া (৩১) ও মোঃ রাসেল মিয়া (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামী মোঃ সোহেল মিয়া কিশোরগঞ্জ সদর রশিদাবাদ ইউনিয়নের মোঃ কাইয়ুম মিয়ার ছেলে অপর আসামী মোঃ রাসেল মিয়া কিশোরগঞ্জ সদর বড়খাপন দক্ষিণপাড়া এলাকার মোঃ হাদিস মিয়া ছেলে। গতকাল রাতে কিশোরগঞ্জ সদর… Continue reading কিশোরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
কিশোরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ লাইছ উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কটিয়াদী থানার পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে গচিহাটা টু মানিখালী পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ লাইছ উদ্দিন কটিয়াদী থানার দুর্গাপুর এলাকার মৃত কেলু মিয়ার ছেলে। কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ এসআই… Continue reading কিশোরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০ বহু হতাহতের শঙ্কা
ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার বহু হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহতের শঙ্কা করা হচ্ছে। ভৈরব উপজেলার নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ ১৭… Continue reading ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০ বহু হতাহতের শঙ্কা
কিশোরগঞ্জে জাতীয় সড়ক দিবসে র্যালী ও আলোচনা সভা
ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য স্লোগানে কিশোরগঞ্জে নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার(২২ অক্টোবর) সকাল ১০ টায় শহীদ সৈয়দ নজরল ইসলাম চত্বর থেকে র্যালীটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।… Continue reading কিশোরগঞ্জে জাতীয় সড়ক দিবসে র্যালী ও আলোচনা সভা
হোসেনপুরে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪
প্রতিদিন সংবাদ ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চালক ও তিন যাত্রীসহ মোট চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের আদু মাষ্টার বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, অটোরিকশার চালক আলম মিয়া (৫০) ও মো. মিজান (২৮)। এ রিপোর্ট লেখা… Continue reading হোসেনপুরে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪
তাড়াইলে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা খেলাফত মজলিস। (১৮ অক্টোবর) বুধবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে হাসপাতাল রোড, মাদরাসা মার্কেট ও উপজেলা পরিষদ মার্কেট হয়ে তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ… Continue reading তাড়াইলে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
কিশোরগঞ্জের ইটনা তিন বছরের সাজাপ্রাপ্ত আব্দুর রব (২৬) ও মো: কুদ্দুস মিয়া (৪০) দুই সহোদর আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। দশ হাজার টাকা অর্থদণ্ডের দণ্ডিত ছিলেন তারা। গ্রেপ্তার হওয়া আসামী আব্দুর রব ও মো: কুদ্দুস মিয়া ইটনা থানার কালিপুর গ্রামের মৃত মেহমান মিয়ার ছেলে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ইটনা থানার এসআই উজ্জ্বল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে… Continue reading কিশোরগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
কিশোরগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ৭০ কেজি গাঁজাসহ সুমন (২৩) ও সাদ্দাম হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা টু সিলেট মহাসড়কের দক্ষিন পার্শ্বে থেকে ৭০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ভৈরব পঞ্চবটি এলাকার জালাল মিয়া ছেলে সুমন ও একই এলাকার মৃত গোলাপ মিয়া ছেলে… Continue reading কিশোরগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২