ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে শিশু ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১শে মার্চ) বেলা ১২ টায় কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম করিমগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের দ্বীন ইসলামের… Continue reading কিশোরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
Category: কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া ব্যবস্থাপনায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া অনূর্ধ্ব -১৬ বালক ও বালিকাদের অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার(২০ শে মার্চ) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কিশোরগঞ্জ সদর উপজেলার ০৭টি বিদ্যালয়, ০২টি একাডেমির ৮০ জন বালক-বালিকা অংশ নেয়। মোট ১৪টি ইভেন্টের মধ্যে ৭টি ইভেন্টে প্রথম স্থান, ৫টি ইভেন্টে দ্বিতীয় স্থান, এবং… Continue reading কিশোরগঞ্জ জেলা ক্রীড়া ব্যবস্থাপনায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
বৃত্তি কেড়ে নিয়ে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে; মানববন্ধনে শিক্ষার্থীরা
কিশোরগঞ্জ প্রতিনিধি : বৃত্তি কেড়ে নিয়ে তাদের উপর অন্যায় করা হয়েছে অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করছে বৃত্তিবঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার সকালে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শিশু অধিকার সুরক্ষা মঞ্চের ব্যানারে মানববন্ধন করেন তারা। কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অলিমা রাবেয়া কিবরিয়া এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি… Continue reading বৃত্তি কেড়ে নিয়ে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে; মানববন্ধনে শিক্ষার্থীরা
কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনে দুর্বৃত্তদের হামলা,মাস্টার আহত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এগারসিন্দুর গোধূলি ট্রেনে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের লোকোমোটিভ এল/এস উইন্ডো গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার। রোববার (১৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার মানিকখালী এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, এগারসিন্দুর গোধূলি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে।… Continue reading কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেনে দুর্বৃত্তদের হামলা,মাস্টার আহত
পাকুন্দিয়ায় ৪টি চৌরাই মোটরসাইকেলসহ প্রেপ্তার ১
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চারটি চোরাই মোটর সাইকেলসহ বিমল মিয়া ওরফে বিপ্লব (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে বিপ্লবকে গ্রেফতার করা হয়৷ পুলিশ জানায়, চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ আদিত্যপাশা গ্রামে… Continue reading পাকুন্দিয়ায় ৪টি চৌরাই মোটরসাইকেলসহ প্রেপ্তার ১
কিশোরগঞ্জের ৪ উপজেলাকে ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের চার উপজেলাকে আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ ঘোষণা দেবেন। ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার জন্য মোট ভূমিহীন পরিবারের সংখ্যা ৫৬০টি। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১১২টি, ভৈরব উপজেলায় ১৬০টি, অষ্টগ্রাম উপজেলায় ১২২টি, পাকুন্দিয়া উপজেলায় ১৬৬টি। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম… Continue reading কিশোরগঞ্জের ৪ উপজেলাকে ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা
কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এমপি ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি
কিশোরগঞ্জ প্রতিনিধি:”আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার”‘মুজিববর্ষে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতী স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমি ও ঘর পেয়েছে হাজারো ভূমিহীন ও গৃহহীন পরিবার। শুক্রবার সকালে স্বাধীনতার মহান স্থপতি মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর… Continue reading কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এমপি ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি
তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়নে তথ্য সংগ্রহের কিশোরগঞ্জ উত্তরণ
ডেস্ক: সমাজের পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গের) জীবন মান উন্নয়নে ও মূল ধারায় ফিরিয়ে আনতে তথ্য সংগ্রহের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কিশোরগঞ্জ ‘উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা’। ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের থানা মার্কেটে মর্ডান ডেন্টাল হলে পিছিয়ে পড়া ১০ জন হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গের) নিয়ে উন্মুক্ত আলোচনা ও তাদের যাবতীয় তথ্য সংগ্রহ… Continue reading তৃতীয় লিঙ্গের জীবন মান উন্নয়নে তথ্য সংগ্রহের কিশোরগঞ্জ উত্তরণ
করিমগঞ্জে বজ্রপাতে যুবক নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. তৌহিদ মিয়া (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোরে করিমগঞ্জ পৌরসভার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া ওই এলাকার মৃত শাহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে তৌহিদ মিয়া তার বাড়ির আঙিনায় ফার্নিচারের কাজ করছিলেন। এ সময় বৃষ্টির… Continue reading করিমগঞ্জে বজ্রপাতে যুবক নিহত
কিশোরগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
কিশোরগঞ্জের বাজিতপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র পাইপগান ও কার্তুজসহ দুর্ধর্ষ ডাকাত রুকনুজ্জামান ওরফে রোকন (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ সরারচর এলাকা থেকে রোকন কে গ্ৰেফতার করা হয়। দুর্ধর্ষ ডাকাত রোকন উপজেলার মাছিমপুর এলাকার শামসুদ্দীন এর ছেলে। তার বিরুদ্ধে চুরি ডাকাতি ও অস্ত্র মামলা সহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা… Continue reading কিশোরগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার