কটিয়াদীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ।জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৭জুলাই) বিকেলে কটিয়াদী মডেল থানার ভোগপাড়া এলাকা থেকে মো. সবুজ মন্ডল (৩৫) ও মো. আ. রাজ্জাক (৪৫) কে গাঁজা বিক্রয় করার সময়
৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,মো. সবুজ মন্ডল জামালপুর সদর উপজেলার দেউরপাড় চন্দ্রা দিঘিরপাড় এলাকার মৃত জাহাঙ্গীর আলম সেলিম ছেলে ও মো. আ.রাজ্জাক  ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধলিকান্দা এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করছেন।

এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।