সচেতন তারুণ্যের আয়োজনে কিশোরগঞ্জে পথচারীদের মাঝে শরবত বিতরন

সেচ্ছাসেবী সংগঠন, সচেতন তারুণ্য কিশোরগঞ্জের আয়োজনে গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরের মূল কেন্দ্রগুলোতে পথচারীদের মাঝে শরবত পান করানো হয়। অতিরিক্ত গরমের মাঝে রিক্সাচালক, পথচারী, শ্রমজীবি মানুষ অতিষ্ট হয়ে যাচ্ছে, তাদের সামান্য ঠান্ডা এবং প্রশান্তি দিতে সংগঠনটি এই আয়োজন করে।

সংগঠনের আহ্ববায়ক আশরাফ আলী সোহান, রাতুল, রায়হান, রিয়েল, লিয়ন, ত্বসিন, শহিদুল সহ সদস্যদের আয়োজনে পুরাতন থানায় রোদের মাঝে সবাইকে ঠান্ডা শরবত পান করানো হয়। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিল নূর আইটি।
তরুণদের এই আয়োজন ধারাবাহিক ভাবে থাকবে বলে সংগঠনটি জানান।