Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121

Warning: Creating default object from empty value in /home/pratidinsangbad2/public_html/wp-content/themes/NewsSunflower/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কিশোরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
Warning: Use of undefined constant jquery - assumed 'jquery' (this will throw an Error in a future version of PHP) in /home/pratidinsangbad2/public_html/wp-content/themes/NewsSunflower/functions.php on line 27

আজ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক বিভাগীয় স্পেশাল জজ ও কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নু তার ব্যক্তিগত প্রচারণা স্থগিত ঘোষণা করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এমন অবস্থায় তাঁর সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তে রাজনীতি কিংবা আমার ব্যক্তিগত গণসংযোগের
চেয়ে তাঁর সুস্থতা আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ।
আমি আমার ব্যক্তিগত ও দলের সব ধরনের প্রচারণা স্থগিত ঘোষণা করছি। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানাই।’
শনিবার রাত ৯ টায় শহরের টেশন রোডে
বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলের আগে এমন বক্তব্য দেন তিনি। রেজাউল করিম খান বলেন, ‘আজ আমাদের প্রচার মিছিল ছিল। বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রচারণা বন্ধ থাকবে।
পরেদলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নেন তিনি।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফুল ইসলাম। এতে রেজাউল করিম খান চুন্নু ছড়াও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

 


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ