কিশোরগঞ্জ জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মাহবুবুর রহমান দায়িত্ব গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দেয়া এক প্রজ্ঞাপনে বদলীর আদেশ পেয়ে কিশোরগঞ্জে যোগদান করেন।
উল্লেখ্য, মাহবুবুর রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে স্নাতক করেছেন। তিনি কিশোরগঞ্জে যোগদানের পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়।
📸 News PhotoCard (1080×1080)কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান ওরফে গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার ( […]