রথখোলায় বিউটি ক্যানভাস পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্ট : নারী উদোক্তা খাদিজা আক্তার কর্তৃক প্রতিষ্ঠিত বিউটি ক্যানভাস পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মংগলবার বিকেলে জেলা শহরের রথখোলাস্থ রত্না বিলাসে এই সেন্টারের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ  যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম । এ সময় উপস্থিত ছিলেন সদরের সহকারী যুব উন্নয়ন অফিসার কামাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী আনিছুজ্জামান, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী, যুব উদোক্তা রাজন,নারী উদোক্তা সুবর্ণা প্রমুখ।
 উপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম নারী উদোক্তা খাদিজা আক্তারের সানী বুটিক্স ও সেলাই প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন আখরা বাজার মদনী মসজিদের ছানী ইমাম মাও আব্দুস সাত্তার।