‎করিমগঞ্জে ইসলামী আন্দোলন অসহায়  শতাধিক পরিবারে মাঝে কম্বল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি : দেশজুড়ে চলছে হাড়কাঁপানো শীত। এই তীব্র শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের ও অসহায় মানুষ। সেইসব শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

‎আজ রবিবার(২৮ ডিসেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের শাদের জঙ্গল এলাকায় এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎ইসলামী আন্দোলন জাফরাবাদ ইউনিয়ন শাখা সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে
‎ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলার জয়েন্ট সেক্রেটারি,
মাওলানা আল ইসলাম, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মুহা,সাইফুল ইসলাম মিছবাহ।

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আল ইসলাম বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের জীবন অস্থির হয়ে পড়েছে। এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আমাদের অনুরোধ—আপনারাও নিজ নিজ অবস্থান থেকে এসব শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।” ‎তিনি আরও জানান যে, এই ধারাবাহিকতা বজায় রেখে উপজেলার অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।

‎কম্বল বিতরণ শেষে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষকে নিয়ে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং মানুষের জান-মালের নিরাপত্তা কামনা করা হয়।