
কিশোরগঞ্জ প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে (৩ ফেব্রুয়ারি ২০২৬) মংগলবার সকালে কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক মো: আবু বকর সিদ্দিক।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার হিসাব রক্ষক কাম ফিল্ড সুপার ভাইজার মো: শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় আলোচনায় অংশ নেন ইফার করিমগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার হাফেজ মাও একে এম মস্তোফা কামাল, ইফার
মাও বিল্লাল হোসাইন, ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাও হুমায়ুন কবীর মিল্লাতী, মাও মাহতাব উদ্দিন, মডেল মসজিদের ইমাম ও খতিব মাও আব্দুল মতিন,কিশোরগঞ্জ মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: আমিনুল হক সাদী, শিক্ষক মাও আতহার আলী প্রমুখ।
দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুল হাই। এসময় ইফার শিক্ষকগণ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।