Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু,শনাক্ত ৬১৪ – Pratidin Sangbad

করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু,শনাক্ত ৬১৪

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬১৪ জন, যা এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৭টি ল্যাবে ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪২৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।