ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জ সদর উপজেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন শেষ হয়। এতে মোহাম্মদ আলী সভাপতি ও মো. আনিছুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. জুবায়ের হোসেন,সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত কুমার সরকার (কমল), সাংগঠনিক… Continue reading কিশোরগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মোহাম্মদ আলী সম্পাদক আনিছুর
Category: কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রতিদিন সংবাদ ডেস্ক: জেলার কুলিয়ারচরে একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জগামী একটি মালবোঝাই পিকআপভ্যান দাঁড় করিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময় গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপির… Continue reading কিশোরগঞ্জে পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মিঠামইনে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার এসআই(নি:) মো: সুজায়েত হোসেন গোপন সংবাদের সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মিঠামইন থানাধীন মিঠামইন ইউনিয়নের শান্তিপুর সাকিনস্থ শান্তিপুর ফেরিঘাটের উত্তরপাড় (গোপদিঘীর পাড়ে) এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন(৪৫) পিতা-মৃত আ: করিম, মো: সাকিব(২০), পিতা-মো: বকুর মিয়া, উভয় সাং-মধ্য কমলপুর দক্ষিনপাড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করে। অপর… Continue reading মিঠামইনে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৪
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন। শনিবার (১৮ ই নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমনের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। মাসিক কল্যাণ সভায়… Continue reading কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন
তফসিল বাতিলের দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে শহিদী মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ইসলামীয়া সুপার মার্কেটে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি… Continue reading তফসিল বাতিলের দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)। হোসেনপুর… Continue reading কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু
কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে নবনির্মিত “উপজেলা মুক্তিযুদ্ধ যাদুঘর” শুভ উদ্বোধন ও জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের কাশোরারচরে অবস্হিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম। সোমবার (১৩ নভেম্বর) সকালে প্রথমে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে নবনির্মিত উপজেলা মুক্তিযুদ্ধ যাদুঘর এর শুভ উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদ… Continue reading কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
কিশোরগঞ্জে অবরোধবিরোধী মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: অবরোধ কর্মসূচির প্রতিবাদে কিশোরগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার বিকালে কিশোরগঞ্জ-চামটাঘাট সড়কের সদর উপজেলার বৌলাই এলাকায় স্থানীয় আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। সমাবেশে সৈয়দ টিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ… Continue reading কিশোরগঞ্জে অবরোধবিরোধী মিছিল ও সমাবেশ
কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখলের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীর প্রবাহ বন্ধ করে প্রভাবশালী এক ব্যবসায়ীর বাগানবাড়ী নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা মঞ্চ (পরম), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও এলাকাবাসী। সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার কায়কুরদিয়া এলাকার নরসুন্দা নদীর পাড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি অধ্যক্ষ… Continue reading কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখলের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে অবরোধে ছাত্রদলের সমর্থনে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতে ডাকা চতুর্থ দফা অবরোধের সমর্থনে কিশোরগঞ্জে মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (১৩ নভেম্বর) সকালে শহরের স্টেশন রোডে মিছিল করে নেতাকর্মীরা। মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজিব, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ শাওন বাবু, গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাহাত ইসলাম সাগরসহ নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এসময় তারা… Continue reading কিশোরগঞ্জে অবরোধে ছাত্রদলের সমর্থনে বিক্ষোভ মিছিল