Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জ – Page 60 – Pratidin Sangbad

কিশোরগঞ্জে ইভটিজিং প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম,গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছাত্রীদের ইভটিজিং প্রতিবাদ করায় শিক্ষক মো. টুটন মিয়াকে হত্যাচেষ্টা ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত বখাটে ঝুটন মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বখাটে ঝুটন মিয়া অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের… Continue reading কিশোরগঞ্জে ইভটিজিং প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম,গ্রেপ্তার ১

২২ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ডেস্ক:যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর পলাতক মুর্শিদ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম. এম সবুজ রানা জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০০ সালে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। মামলার বিচারকার্য শেষে… Continue reading ২২ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মুরাদ

নিজস্ব প্রতিবেদক:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে হেলাল উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) শহরের উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতভর ভোটগণনা শেষে মঙ্গলবার ভোরে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে ৩১ পদের বিপরীতে… Continue reading কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মুরাদ

কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতি নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়েছে। আজ (৩১ জুলাই) সোমবার দুপুরে জেলা কর আইনজীবী সমিতিতে সদস্যগণের সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মাহমুদুল ইসলাম জানু ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ সাইফুল হক মোল্লা দুলু মনোনীত হয়েছেন। এছাড়া… Continue reading কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতি নতুন কমিটি

ভৈরবে ফেন্সিডিল গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জেলার ভৈরবে ১০৩ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আশিকুল ইসলাম (২৮) ও মোঃ ফিরোজ হাওলাদার (৩১) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। রবিবার(৩০জুলাই) রাত ১১ টার দিকে ভৈরব থানার নাটালের মোড় এলকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন,কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া… Continue reading ভৈরবে ফেন্সিডিল গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:কিশোরগঞ্জে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকের গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। পুলিশ জানায়, একরামপুর এলাকায় জমায়েত হয়ে নাশকতার চেষ্টা করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১৩ জন হলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতের অঙ্গ সংগঠন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন… Continue reading কিশোরগঞ্জে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন

নিজস্ব প্রতিনিধি:কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরার পালন করা হয়েছে। এ উপলক্ষে ঐতিহাসিক বৌলাই পীর সাহেব বাড়ির মাজার ও দরবার শরীফ প্রাঙ্গনে দশ দিন ব্যাপী আয়োজন করা হয় কোরআন খানি, মিলাদ, মুর্ছিয়া জারি। আজ (২৯ জুলাই) দশই মহররম আশুরার মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে কারবালায় নির্মম ভাবে শাহাদাৎ বরণকারী নবী (সাঃ) এর প্রিয় দৌহিত্র… Continue reading কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন

ভৈরবে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তাসলিমা আক্তার মিতু :হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অন্য এলাকায় প্রাইভেটকার দিয়ে মাদক পাচারের সময় কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১৪(সিপিসি-২) ভৈরব ক্যাম্প। শনিবার (২৯জুলাই) সকাল সাড়ে সাতটায় ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ কামরুল ইসলাম (৩২) নরসিংদীর মধবদী উপজেলার ছোট গদাইর চর এলাকার মৃত রওশন আলীর ছেলে এবং… Continue reading ভৈরবে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুলিয়ারচরে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

তাসলিমা আক্তার মিতু : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গাঁজাসহ শাহিন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭জুলাই) রাত ৯টার দিকে কুলিয়ারচরের আশ্রবপুর এলাকা থেকে শাহিন মিয়াকে গাঁজা বিক্রয় করার সময় গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. শাহিন মিয়া (৩০) ভৈরব উপজেলার কালিকাপ্রাসাদ দক্ষিণপাড়া… Continue reading কুলিয়ারচরে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

তাসলিমা আক্তার মিতু :কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে পার্শ্ববর্তী হোসেনপুর-গফরগাঁও সড়কের পাঁচভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসাদুল ইসলাম (৩৪) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি… Continue reading পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার