Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the insert-headers-and-footers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/pratidinsangbad2/public_html/wp-includes/functions.php on line 6121
কিশোরগঞ্জ – Page 67 – Pratidin Sangbad

কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ,প্রতিনিধি: কিশোরগঞ্জে হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থী তানভীর খান রিয়াদ (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতক মো. রবিউল আলম (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর পল্লবী থানা এলাকার কালশী মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. রবিউল আলম হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অন্যদিকে নিহত… Continue reading কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ:আজ ১লা জুন, রোজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়৷ জেলা সেক্রেটারি রুকন উদ্দীনের পরিচালনায়, সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়াত হোসেন৷ প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ বেলায়াত হোসেন তার বক্তব্যে বলেন, রাজনৈতিক এই সংকট… Continue reading কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: ফুটবলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কিশোরগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়াবিদ মেয়র মাহমুদ পারভেজ’র আয়োজনে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টের চারটি জেলা ও চারটি উপজেলা ফুটবল টিম অংশ নিচ্ছে। টিমগুলো হচ্ছে – নারায়ণগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া জেলা,এবং কিশোরগঞ্জ জেলা ছাড়াও এ জেলার ভৈরব, কুলিয়ারচর,… Continue reading কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

কিশোরগঞ্জে শিশু সন্তানকে নির্যাতন পাষণ্ড বাবা গ্রেফতার

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদিতে নিজের শিশু সন্তানকে নির্মমভাবে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর পাষণ্ড বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার বলেন, গত ১৭ এপ্রিল উপজেলার বাগরাইট গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে ইকবাল তার পাঁচ বছর… Continue reading কিশোরগঞ্জে শিশু সন্তানকে নির্যাতন পাষণ্ড বাবা গ্রেফতার

কিশোরগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে নিয়ে আসার শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারসহ চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনসহ ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে বক্তৃতা করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা… Continue reading কিশোরগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জে ম্যাপল স্কুল শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিযোগিতা

কিশোরগঞ্জ জেলা শহরের ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো ব্যতিক্রমী এক ক্রিকেট প্রতিযোগিতা। সহপাঠীদের মধ্যে সৌহার্দ ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করতে এমআইএস কিডস ক্রিকেট টুর্নামেন্ট নামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল পরিবারের আয়োজনে মঙ্গলবার (৩০ মে) সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়টির শিশু শিক্ষার্থীরা লাল দল (রেড… Continue reading কিশোরগঞ্জে ম্যাপল স্কুল শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিযোগিতা

কিশোরগঞ্জে বাবা ছেলেকে গলা কেটে হত্যার চেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলেকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় দানেশ মিয়া (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কোট শোলাকিয়া এলাকায় বসতঘরে এ ঘটনা ঘটে। আটক দানেশ মিয়া কোট শোলাকিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি উপজেলার… Continue reading কিশোরগঞ্জে বাবা ছেলেকে গলা কেটে হত্যার চেষ্টা

কিশোরগঞ্জে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব প্রবাসী স্বামী, সংবাদ সম্মেলনে আকুতি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মো. নবী হোসেন (৪২) দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরেন গত ২১শে এপ্রিল। এর চারদিন পর গত ২৫শে এপ্রিল ব্যাংকে যান বিদেশ থেকে পাঠানো টাকা তুলতে। কিন্তু ব্যাংকে গিয়ে জানতে পারেন, স্ত্রী মোছা. রুমা আক্তারের কাছে পাঠানো প্রায় ৪০ লাখ টাকার এক টাকাও ব্যাংকে… Continue reading কিশোরগঞ্জে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব প্রবাসী স্বামী, সংবাদ সম্মেলনে আকুতি

করিমগঞ্জে ব্রিজের নিচ থেকে যুবককের লাশ উদ্ধার

  কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জে মো. শরীফ মিয়া (২৩) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ মে) সকালে উপজেলার গুনধর ইউনিয়নের রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের বানিয়াচান ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. শরীফ মিয়া গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীফ মিয়া নরসিংদীর… Continue reading করিমগঞ্জে ব্রিজের নিচ থেকে যুবককের লাশ উদ্ধার

দ্বিতীয়বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ কিশোরগঞ্জ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। শনিবার (২০ মে) জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। এর আগে ২০১৮ সালে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন আজিম… Continue reading দ্বিতীয়বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা