
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার রামদী ইউনিয়নের নান্নু ভুইয়ার ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি (নং-১০, তারিখ ১৬/০১/২০২৩ ইং, ধারা ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩-ক/৪ তৎসহ দণ্ডবিধি আইনের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪ ধারায়) দায়ের করেন।
এ মামলায় সারফ উদ্দিন খান স্বপন, মো. জালাল মিয়া ও মো. ইয়াছিন আরাফাত এই ৩ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
