কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় সর্বজনীন ও ব্যক্তিগতভাবে ৩৯৬টি পূজা মন্ডপ তৈরী করা হচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ৫৭টি পূজা মন্ডপ তৈরী করা হচ্ছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার হল রুমে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আবু রাসেল। বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম, লে. কর্নেল রাহেমিন মাহমুদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সদর উপজেলা জামায়াতের আমীর মাও. নজরুল ইসলাম, পাগলা মসজিদের ইমাম মাও.মুফতি খলিলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অভি চৌধুরী, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী, বিন্নাটী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, শ্রী শ্রী কালীবাড়ীর সাধারণ সম্পাদক পলাশ কুমার দত্ত, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পল্লব কর, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি নিলয় পাল, সঞ্জয় সরকার, জয়ন্ত রায় প্রমুখ। উল্লেখ্য এ বছর ৯ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ও ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।
১৯৭১ এর ২ মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলন করার পর ছাত্রনেতা আলমগীর হোসেন (সাবেক এমপি) ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে গোপনে তৎকালিন সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান […]
📸 News PhotoCard (1080×1080)কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার কিশোরগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের […]
📸 News PhotoCard (1080×1080) কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলভারসহ এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি একটি চৌকস আভিযানিক […]