
স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে ন্যাশনাল পিপলস পার্টি এন পি পি ‘র ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) কিশোরগঞ্জ সদর জেলখানা মোড় সংলগ্ন জেলা এনপিপি’র দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা ন্যাশনাল পিপলস পার্টির
আহবায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান তারেক মুহাম্মদ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস মহিলা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলেয়া খানম মুক্তা ও ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির জেলা সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।
প্রধান অতিথি তারেক মুহাম্মদ শহীদুল ইসলাম দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সোনার বাংলার তিন ঘাতক, দূর্নীতি ভেজাল আর মাদক, নির্মূল করার আহবান জানান।এদেশ দূর্বৃত্তায়িত রাজনীতি ও আমলাতান্ত্রিক দূর্নীতির কারনে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই সাধারণ মানুষের জন্য রাজনীতি করার আহবান জানিয়ে কেক কাটা ও মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
