কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সামনে থেকে র‍্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালি শেষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, সঞ্চালনায় করেন বিআরটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়ের হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার
নাজমুস সাকিব খান(প্রশাসন ও অর্থ),
টাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম,
নিরাপদ সড়ক চাই,কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান,সদর উপজেলার সভাপতি মোবারক হোসেন সুমন,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.দীল আল ইসলাম উজ্জ্বল, জেলা তথ্য অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,বিআরটিএর প্রতিনিধি, নিসচা’র ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং পারস্পরিক দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।